Posts

অন্যবেলা ।। ছেলেটি।

 অন্যবেলা ।। ছেলেটি। হন্ত দন্ত হয়ে বাস থেকে নামলাম। অসহ্য রকম ঠেলাঠেলি ঠেলে নামতে হয়েছে। মেজাজটা ভীষনরকম বিগড়ে আছে। সময় সময় সবকিছু অসহ্য ঠেকে। বেঁচে থাকাটাই একটা পাপ যেন। কি ভাবছি না ভাবছি, বাস থেকে নেমেই এক লাফে উঠলাম ফুটপাতে। একটু হেঁটেই সামনের ছাউনিটায় বসলাম। আজকাল ফুটপাতে নতুন নতুন ছাউনি দেখা যায়; বেশ শুনশান, তকতকে। সন্ধ্যায় ডুবতে যাচ্ছে শহরটা। আমি আমার ব্যাগটা হাঁটুর উপর নিয়ে দ্রূত চেইন খুলে ডকুমেন্টটা বের করি। একদম নিচের দুটি লাইন কেটে দিতে হবে। বাসের ভিতর যখন আমি ঝুলছি, তখন গবেট উকিলটা ফোন করে ঐ দুটি লাইন কেটে দিতে বলে। আমি বাসের ভিতর নরকে হাবুডুবু খাচ্ছিলাম; এক হাতে ব্যাগ, আরেক হাতে ঝুলছি, আর মন রেখেছি পকেটে - কেউ ঠেলাঠেলিতে আমার পকেটকে শূন্য করে দিচ্ছে কিনা! ওইসময় উকিল সাহেবের ফোন; আর তাঁর সুচিন্তিত প্যানপ্যানানি! ব্যাটা কত যুক্তি দিয়ে ফেলল লাইন দুটি বাদ দেয়ার জন্য; আর যখন ওই লাইন দুটি লিখে দিল, তখন আমাকে এমন করে বোঝাল যে ওই লাইন দুটি না লিখলে আমি বেহেস্তও পাবনা। ওফ্ জঘন্য! আর আমার আবার একটা জিনিষ মাথায় চাপলে এক মূহুর্তও সয়না; করতেই হবে, সারতেই হবে; আর কোন পথ নেই, যেখানেই ...

জোকস্টারের কৌতুকঃ ১

 জোকস্টারের কৌতুকঃ ১ মনু মিয়া বাজার নিয়ে হনহন করে যাচ্ছিল। পথিমধ্যে শত্রুভাবাপন্ন বন্ধু কালা মিয়ার সাথে দেখা! কালা মিয়া মনু মিয়াকে দেখে ধড়ফড়িয়ে বললোঃ হায় হায় মনুরে, তোর ব্যাগ থেকে সব কই মাছ লাফায়া লাফায়া চলে যাইতেছেরে হাঁদারাম! পিছনে তাকায়া দেখ্, কত্তগুলা রাস্তায় লাফাইতেছে! মনু মিয়া থমকে গিয়ে রাগত স্বরে বললোঃ ওরে কালা, আমি কিনছি বাজারের সেরা জ্যান্ত কই মাছ! ব্যাগের ভিত্রে রাখছিও কই মাছ! তো সেই ব্যাগ থেকে কই মাছ লাফায়া বাইর হইবো নাতো ব্যাঙ বাইর হইবো? রামছাগল কোনখানকার! আমার কই মাছ কি মরা নাকি যে, ব্যাগের ভিতর মরণ ঘুম দিবো!